অর্ডারের আগে আমাদের নিয়মগুলো দেখে নিন।
আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রদান করি। সাধারণত অর্ডার নিশ্চিত হওয়ার পর ২৪–৭২ ঘণ্টার মধ্যে পণ্য ডেলিভারি করা হয়। এলাকা, কুরিয়ার সার্ভিস বা বিশেষ পরিস্থিতির কারণে ডেলিভারিতে অতিরিক্ত সময় লাগতে পারে। অর্ডার করার সময় জেলা বাছাই করলেই প্রযোজ্য চার্জসহ সর্বমোট টাকা দেখানো হয়। পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। ডেলিভারি চার্জ ঢাকা জেলার ভেতরে ৳80 এবং ঢাকার বাইরে ৳130।
পণ্য হাতে পাওয়ার পর কোনো ত্রুটি, ভুল পণ্য বা উল্লেখযোগ্য সমস্যা থাকলে ৩ দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন। পণ্য অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেজিংসহ থাকতে হবে। ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত পণ্য রিটার্ন বা এক্সচেঞ্জযোগ্য নয়।
BeyloMart গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। অর্ডার সম্পন্ন ও ডেলিভারি পরিচালনার জন্য নাম, ফোন নম্বর, ইমেইল, বিভাগ, জেলা, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হতে পারে। এসব তথ্য শুধুমাত্র অর্ডার প্রসেসিং, কাস্টমার সাপোর্ট ও ডেলিভারির কাজে ব্যবহার করা হবে এবং প্রয়োজন ছাড়া কোনো অননুমোদিত তৃতীয় পক্ষের কাছে শেয়ার করা হবে না।
BeyloMart থেকে অর্ডার করার মাধ্যমে আপনি আমাদের শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন। পণ্যের মূল্য, স্টক ও অফার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে। অর্ডার নিশ্চিত হওয়ার আগে গ্রাহকের তথ্য যাচাই করা হতে পারে। পণ্যের ছবি ও প্রকৃত পণ্যের রঙে ডিভাইসের ডিসপ্লে বা আলোর কারণে সামান্য পার্থক্য থাকতে পারে।